বড়লেখায় নিখোঁজ বৃদ্ধের লাশ পুকুরে

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

বড়লেখায় নিখোঁজ বৃদ্ধের লাশ পুকুরে

Manual3 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজ হওয়া আব্দুল মতিন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।

নিহত আব্দুল মতিন (৬৫) গাংকুল গ্রামের বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপতালের মর্গে পাঠিয়েছে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন মাদকাসক্ত ছিলেন। প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে বাড়ি না ফেরায় মঙ্গলবার সকালে খুঁজতে গিয়ে পরিবারের লোকজন গাংকুল গ্রামের এক পুকুরে আব্দুল মতিনকে ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন পুকুরে নেমে মতিনের লাশ উদ্ধার করেন।

Manual6 Ad Code

খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপতালের মর্গে পাঠায়।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code