বড়লেখায় বড়ভাইকে হত্যার অভিযোগে ছোটভাই কারাগারে

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

বড়লেখায় বড়ভাইকে হত্যার অভিযোগে ছোটভাই কারাগারে

Manual7 Ad Code

বড়লেখা সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় ঘটনার ২৫ দিন পর বড়ভাই আপ্তাব উদ্দিনকে হত্যার অভিযোগে ছোটভাই শাহীদুল ইসলাম গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজনগর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

গ্রেপ্তারকৃত শাহীদুলকে বৃহস্পতিবার (১০ জুন) আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।

 

Manual3 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, রাজনগর থানা পুলিশের সহায়তায় বুধবার (০৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের মহাসহস্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual8 Ad Code

জানা গেছে, নিহত আপ্তাব উদ্দিন উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আপ্তাব উদ্দিনের ছোট ভাই গ্রেপ্তারকৃত শাহীদুল ইসলাম রাজনগর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিহতের পরিবারের অভিযোগ, শাহীদুল ইসলামের নির্দেশে আপ্তাবকে উদ্দিনকে হত্যা করা হয়েছে।

 

Manual8 Ad Code

জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে আপ্তাব উদ্দিনের সঙ্গে তার ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হলেও প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত।

 

গত ১৬ মে বাড়ির পাশের জমিতে মাছ ধরা নিয়ে আপ্তাব উদ্দিনের সঙ্গে ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের ঝগড়া হয়। একপর্যায়ে তারা দা ও লাঠিসোঁটা নিয়ে আপ্তাব উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৭ মে ভোরে তিনি মারা যান। এ ঘটনায় নিহত শিক্ষক আপ্তাব উদ্দিনের ছেলে তানভীর আহমদ থানায় মামলা করেন।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code