বড়লেখায় রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

বড়লেখায় রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় বিদেশী রিভলবার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

শুক্রবার (০৬ আগস্ট) রাত সোয়া ৮টায় বড়লেখা থানাধীন মোনাদী ২নং ওয়ার্ডস্থ সৎপুর ব্রীজের পশ্চিমপাড় থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯ সিলেট সদর কোম্পানীর একটি আভিযানিক দল।

 

Manual7 Ad Code

শনিবার (০৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯ মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর অধিনায়ক লে: কর্ণেল আবু মুসা মো: শরিফুল ইসলাম (পিএসসি, এএসসি), মেজর মো: মঈনুল ইসলাম ও সিনিনিয়র এএসপি লুৎফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচলনা করে বিদেশী রিভলবার ও গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।

 

Manual8 Ad Code

এ সময় ১টি বিদেশী রিভলবার, ৪ রাউন্ড গুলি, ১টি সিএনজি চালিত অটোরিকশা, ৮টি সীমকার্ডসহ ৫টি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা জব্দ করে র‌্যাব সদস্যরা।

Manual5 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলো-গোলাপগঞ্জ থানাধীন রাংজিওল গ্রামের হাদিস আলীর ছেলে কবির আহমদ (৪৪), একই গ্রামের মৃত আরেশ বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস (২০), হাওরতলা গ্রামের বদরুল হকের ছেলে তারেক আহমদ (২৭), ফতেহপুর গ্রামের মৃত নবীবুর রহমানের ছেলে আলী হোসেন (৩৪) ও ফেঞ্চুগঞ্জ থানা এলাকার মানিক কোনা গ্রামের মৃত জমির আলীর ছেলে লিমন আহমদ (২৪)।

Manual7 Ad Code

 

তাদের মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মিডিয়া অফিসার মাহফুজ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code