বড়লেখা থেকে সাইবার নিরপাত্তা আইনে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

বড়লেখা থেকে সাইবার নিরপাত্তা আইনে যুবক গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখা থেকে সাইবার আইনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে তাহমিদ আহমেদ চৌধুরী ( ২২) নামের যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সে বড়লেখা মাইঝগ্রামের সেলিম আহমদ চৌধুরীর ছেলে।

 

বুধবার ( ১১ আগস্ট ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়লেখার মাইঝগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)  একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট, দুটি সীম কার্ড ও একটি আইপেড উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

 

তাহমিদ আহমদ চৌধুরী সিলেটের শাহপরাণ (রহ:) থানায় গত ২৫ জুলাই সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলার ( নং ২৭ ) পলাতক আসামী। তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code