বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

Manual1 Ad Code

গত শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ১৩৮২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। বিএসএফের গুলিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

Manual2 Ad Code

সূত্র জানায়, শুক্রবার রাতে ১০-১৫ জনের বাংলাদেশি গরু ও মহিষ চোরাকারবারির একটি দল বড়লেখা উপজেলার বোবারথল বিজিবি ক্যাম্প এলাকার আওতাধীন সীমান্তের ১৩৮২ নম্বর মেইন পিলারের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফের ফুলকান্দি বিওপির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রব। এ সময় বিএসএফের গুলিতে আহত অন্যরা পালিয়ে আসতে সমর্থ হয়। বিএসএফ তার লাশ উদ্ধার করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

Manual5 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে তার ইউনিয়নের বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের এক যুবক নিহত হয়েছেন। নিহতের বাবা-মায়ের দাবি তাদের ছেলে শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সে চোরাকারবারি দলের সদস্য নয়।

এদিকে- বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, বড়লেখা সীমান্তের কাঁটাতারের বেড়ার ভেতর একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code