ভালুকায় ট্রাক উল্টে নারী ও শিশুসহ নিহত ১০

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

ভালুকায় ট্রাক উল্টে নারী ও শিশুসহ নিহত ১০

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে নারী ও শিশুসহ ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার ভোর পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মেহেরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নামপরিচয় জানা যায়নি।

Manual8 Ad Code

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, ঢাকা থেকে পণ্যবোঝাই ট্রাকটিতে করে কয়েকজন মানুষ জামালপুর যাচ্ছিল। ভোরে ভালুকার মেহেরবাড়ি এলাকায় আসার পর চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে ওপরে থাকা যাত্রীরা যানটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত এবং ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনটি শিশু, তিন জন নারী রয়েছেন বলে জানান তিনি।

Manual6 Ad Code

শহীদুর রহমান আরও জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন। সিমেন্টের বস্তার নিচে আরও কেউ চাপা পড়েছেন কিনা তা দেখা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code