ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : মৌলভীবাজারে অ্যালিসন

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : মৌলভীবাজারে অ্যালিসন

Manual6 Ad Code

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেছেন, আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি রয়েছে। তবে নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আশাবাদী যুক্তরাজ্য।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিটিশ রাষ্ট্রদূত এ কথা বলেন।

অ্যালিসন ব্লেক বলেন, নির্বাচনের দিন এটাই দেখার বিষয় হবে যে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট ঠিক মতো দিতে পারছেন কি-না। সেই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তিনি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের কথা জানিয়েছেন। আমরা তাতে আশাবাদী।

Manual1 Ad Code

এর আগে ব্রিটিশ হাইকমিশনার প্রায় ঘণ্টাখানেক জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code