ভোলাগঞ্জে ৫ শ্রমিক নিহতের ঘটনায় আ’লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

ভোলাগঞ্জে ৫ শ্রমিক নিহতের ঘটনায় আ’লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Manual5 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে মাটিচাঁপায় ৫ শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত পাথর শ্রমিক জামালগঞ্জ উপজেলার কলকটা গ্রামের আতাবুর রহমানের ছেলে নাছির মিয়া বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

Manual2 Ad Code

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করা হয় এবং এতে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

Manual6 Ad Code

দুর্ঘটনার পরপরই লেবার সর্দার আব্দুর রউফকে (৫০) আটক করা হয়েছে। আটক আব্দুর রউফ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারির হাজিরডেগনা এলাকায় রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাত সাড়ে ৯টায় গর্তের মাটি ধ্বসে পাথর উত্তোলনরত কয়েকজন শ্রমিক মাটিচাপা পড়েন। ওইদিন রাতেই মতিউর, রুহুল ও পরদিন সোমবার বেলা ১১টায় আশিক, আবদুর রহমান ও বিকেলে মঈন উদ্দিনসহ ৫ শ্রমিকের লাশ উদ্ধার করে থানা পুলিশ উদ্ধার করা হয়।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলীপ নাথ। তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code