সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৮
হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা পরিষদের উপ-নির্বাচনের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলীর ছেলে আল আমিন (৪০) নিহত হয়েছেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৫ জুলাই আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সেই লক্ষে প্রার্থী নির্ধারণের জন্য সোমবার (১৮ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সভায় বিরতির সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভুইয়ার সমর্থকরা ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলীর ছেলে আল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে কিল-ঘুষি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় আল আমিনসহ অন্তত সাতজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
Design and developed by ওয়েব হোম বিডি