মাদকের রাজ্য ধরমন্ডল ইউপি, প্রকাশ্যে কে এই ইয়াবা কামরুল!

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮

মাদকের রাজ্য ধরমন্ডল ইউপি, প্রকাশ্যে কে এই ইয়াবা কামরুল!

Manual5 Ad Code

মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন। মাদক আর অপরাধের স্বর্গরাজ্য হিসাবে বেশ পরিচিতি লাভ করেছে এই ইউনিয়নটি।

মাদকের এই স্বর্গরাজ্যের মূলহোতা কামরুল উরফে শীর্ষ ‘ইয়াবা কামরুল।’ সে নাকি নাছিরনগর থানার ওসি আবু জাফরের ধর্মের পুত্র। এই ক্ষমতাবল প্রয়োগ করে ইয়াবা কামরুল এখন ব্যাপরোয়া হয়ে উঠেছে। মাদক ব্যবসা করে তৈরী অট্টালিকা আর রাজকীয় পরিবেশে সুখের জীবন কাটাচ্ছে মাদকের খোলা মাঠে। আসলে কে এই ইয়াবা কামরুল, কোথায় তার খুঁটির জোড়?

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সুযোগ্য পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম (বার) মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বলেছিলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় হয় মাদক থাকবে, না হয় আমি থাকবো।’ পুলিশ সুপারের এই ঘোষণাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  ধরমন্ডলে গড়ে ওঠেছে মাদকের অভয়াশ্রম মাদক নগরী।

Manual8 Ad Code

উপজেলার শেষ উত্তর সীমানা অরক্ষিত জনপদ যেখানে মাদকসহ যাবতীয় অপরাধে স্বর্গরাজ্য এই ধরমন্ডল।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের প্রায় ৩০ কিলোমিটার উত্তরে হাওড় বেষ্টিত অঞ্চল নাসিরনগর। উপজেলা সদর থেকে পূর্ব-উত্তরে অবস্থিত এক পল্লীর প্রত্যন্ত অঞ্চল অরক্ষিত জনপদের নাম ধরমন্ডল। ছোট বড় ৪টি গ্রাম নিয়ে গঠিত ধরমন্ডল ইউনিয়ন।  ধরমন্ডলের আয়তন প্রায় ৬বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় ২৬ হাজার, ভোটার সংখ্যা প্রায় ১২ হাজার ৮শত। এখানকার অধিকাংশ লোক বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এখানে ১টি হাইস্কুল ৭ টি প্রাইমারী স্কুল ও ৫টি মাদ্রাসা রয়েছে।

এলাকায় ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, এখানে প্রতিনিয়ত চলছে মাদকের রমরমা ব্যবসা। দু’এক জন লোকের নেতৃত্বে চলে ধরমন্ডলের মাদক নগরী। তাদের ভয়ে মুখ খুলতে কেউ সাহস পায় না। মুখ খুললেই পড়তে হয় মাদক ব্যবসায়ীদের রোষানলে, টানতে হয় একাধিক মাদক ও হয়রানী মুলক মিথ্যা মামলা-মোকদ্দমার ঘানি।

ধরমন্ডলের যেকোন জায়গায় হাত বাড়ালেই মিলছে মাদক। ধরমন্ডল ইউনিয়নসহ আশপাশ এলাকা গুলোতেও জমজমাট মাদকের ব্যবসা গড়ে তুলছে এই চক্রটি। মাদকের গডফাদার হিরোইন ও ইয়াবা সম্রাট ‘ইয়াবা কামরুল।’ তার নিয়ন্ত্রনে চলছে সর্বনাশা এই মাদকের স্বর্গরাজ্যটি।

বিভিন্ন মাদক সেবী ও ব্যবসায়ীদের কাছে এবং স্থানীয়দের মাঝে প্রকাশ সে (কামরুল) করে আসছে, নাছিরনগর থানার ওসি আবু জাফর নাকি তার ধর্মের বাবা, সেই হিসাবে ওসির ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুল। তার আসল পিতার নাম আনোয়ার আলী।

Manual5 Ad Code

স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করে বলেছেন, কামরুলের সাথে তাল মিলিয়ে নাছিরনগর থানার ওসির পকেটে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। অবৈধভাবে পকেট ভারি করেই যাচ্ছেন এই ধর্ম পিতা ওসি মো: আবু জাফর।

স্থানীয় সূত্র জানায়, ইতিপূর্বে নাসিরনগর থানার পুলিশ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন। কিন্তু মাদকের গডফাদার ইয়াবা কামরুল দীর্ঘ প্রায় ৮ বছর ধরে এক নাগারে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে এবং এখনো চলমান। অবৈধ মরণ নেশার ব্যবসা করে কামরুল আজ কোটি কোটি টাকার মালিক। সারাদেশের মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে যেখানে গা-ডাকা দিয়েছে, সেখানে কামরুল বুক ফুঁলিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। চিহ্নিত এই মাদক ব্যবসায়ী প্রশাসনের নজরে কেন আসছে না প্রশ্ন স্থানীয় সচেতন মহলের।

মাদক বিরোধী অভিযানে দেশের সকল জেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ক্রসফায়ার ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত ইয়াবা কামরুলের বাড়ীতে প্রশাসনিক কোন অভিযান বা কোন ভুমিকা নেয়নি নাছিরনগর থানা পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে নাছিরনগর থানার বেশ কয়েজন পুলিশ সদস্যরা বলেন, ওসি স্যারের নিষেধ না থাকলে ইয়াবা কামরুলকে কবেই গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করে দিতাম।

ধরমন্ডলে অপরাধ ও মাদকের ভয়াবহতার কবল থেকে ইউনিয়নবাসীকে রক্ষা করতে সেখানে একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি দেওয়া হয়েছিল তাও মাদক সম্রাজ্ঞীদের ক্ষমতায় আজ পুলিশ ক্যাম্প নেই।

নাসিরনগর থানা সূত্রে জানা গেছে, পুলিশ ফাঁড়িতে প্রতিদিন একজন এসআই, একজন এএসআই ও ৪জন কনষ্টেবল দায়িত্ব পালন করতেন।

Manual1 Ad Code

এলাকাবাসীরা বলছেন, ক্যাম্পে থাকা পুলিশ অফিসার আর ফোর্সরাও  তাদের কাছে অসহায় ছিলো। চুনাপুঠি মাদক ব্যবসায়ীরা মাঝে মধ্যে গ্রেপ্তার হলেও রাগোব-বোয়ালরা রয়েছেন ধরা ছোঁয়ার বাহিরে। মাদকের ছুবলে আমাদের যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর এদিকে প্রতিদিন-রাতে বাড়ছে অপরাধ কর্মকাণ্ড। মাদক সেবীরা মাদক সেবনের টাকা জোগাড় করতে যেকোন ধরণের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

অভিযোগ ওঠেছে ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধেও। তার নাকের ডগার সামনেই চলছে ভয়াবহ মাদকের স্বর্গরাজ্য।

Manual3 Ad Code

এলাকার বিশেষ সুত্রে জানা যায়, চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীর সহযোগীতায় মাদকের গডফাদার ও ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর মাদক ব্যবসায়ীদের মোটা অংকের টাকায় চেয়ারম্যানের পকেট দিন দিন ভারি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code