মাদক মামলায় যুবককে ফাঁসাতে গিয়ে এএসআই প্রত্যাহার

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

মাদক মামলায় যুবককে ফাঁসাতে গিয়ে এএসআই প্রত্যাহার

Manual7 Ad Code

এম এ কাদের ::  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের এক হোটেল কর্মাচারীকে মাদক  মামলায় ফাঁসাতে গিয়ে এক এ.এস.আইকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার নাসিরনগর থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) মো. মাহিন উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে অলিল মিয়া (২০) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেন এ.এস.আই মাহিন উদ্দিন।

তবে, গ্রেপ্তারকৃত অলিল মিয়া ভাল লোক ও তাঁকে ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠে।

Manual7 Ad Code

এলাকার লোকজন এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে। এরই প্রেক্ষিতে শনিবার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান  ঘটনার তদন্ত করে সত্যতা পান।

এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, এ. এস. আই মাহিন উদ্দিনের বিরুদ্ধে উঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

Manual6 Ad Code

এরই প্রেক্ষিতে রবিবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ন্যস্ত করা হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code