সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার মাজার গেইট এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
শুক্রবার (১৬ মার্চ) রাত ৯টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাধবপুর উপজেলার জগদীশপুর দক্ষিণ বেজুরা গ্রামের মৃত সায়েব আলীর পুত্র বেনু মিয়া (৩০) ও তার স্ত্রী রত্না আক্তার (২১)।
মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বেনু মিয়া তার স্ত্রী রত্না আক্তারকে ২৭০ পিস নিষিদ্ধ ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি