সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪২) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ আগষ্ট) দুপুর ১২টায় মাধবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন উপজেলার বাঘাসুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেট থেকে ছাতিয়াইন বাজার সড়কের পার্শ্ববর্তী একটি ডোবায় মরদেহটি দেখতে পান কয়েকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই কামাল উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে। তবে মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের হওয়ায় পচে গেছে। সে কারণে কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা যাচ্ছে না এবং পরিচয় শনাক্ত করাও যাচ্ছে না।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি