মাধবপুরে কবরস্থানের গাছে মিললো বৃদ্ধের লাশ

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১

মাধবপুরে কবরস্থানের গাছে মিললো বৃদ্ধের লাশ

Manual7 Ad Code

ছবি : প্রতীকী

Manual2 Ad Code


মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কবরস্থানের গাছে ফাঁস লাগানো অবস্থায় মো. সোনাব আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজারের উত্তর-পশ্চিমে কবরস্থানে এ ঘটনা ঘটে। মৃত সোনাব আলী চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত তালেব আলীর ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

Manual3 Ad Code

 

তিনি জানান, দুপুরে কবরস্থানের গাছে ফাঁস লাগানো অবস্থায় সোনাব আলীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code