মাধবপুরে করোনায় একই পরিবারের ৪ জন আক্রান্ত : ৫ বাড়ি লকডাউন

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২০

মাধবপুরে করোনায় একই পরিবারের ৪ জন আক্রান্ত : ৫ বাড়ি লকডাউন

Manual6 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের মাধবপুরে ৫ টি বাড়ি নতুন করে লক ডাউন করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার প্রত্যোকের বাড়িতে গিয়ে ওই পরিবারের সদস্যদের বাড়ির বাইরে বের না হতে নিষেধ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন জানান, শুক্রবার রাতে মাধবপুর উপজেলায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

Manual8 Ad Code

পৌর শহরের সবুজভাগ এলাকার ২ জন, আন্দিউড়া ইউনিয়নের দিঘিরপাড় এলাকার একজন , নয়াপাড়া এলাকার একজন ও বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের একজন। আক্রান্তদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

অপরদিকে নোয়াপাড়া এলাকার একজন মহিলা ঢাকাতে চিকিৎসা করতে গিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারেরর সদস্য ৯ জন।

Manual6 Ad Code

৯ জন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৪ জনের শনাক্ত হয় । তাদের প্রত্যেকের মোবাইলে ম্যাসেজ আসে।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার জানান, নয়াপাড়ার, দিঘিরপাড়, সবুজভাগ এলাকার আক্রান্ত রোগীদের বাসা লক ডাউন করা হয়েছে। আর দুটি পরিবার মাধবপুরে থাকে না। তারা বিজয়নগর ও কুমিল্লা থাকে।

বিথী

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code