মাধবপুরে কুকুরকে লাথি মারা নিয়ে সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১

মাধবপুরে কুকুরকে লাথি মারা নিয়ে সংঘর্ষে আহত ২৫

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কুকুরকে লাথি মারা নিয়ে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শিমুলঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, শিমুলঘর গ্রামের হাবিব মেম্বার ও একই গ্রামের সুমন মিয়ার লোকজনদের মধ্যে কুকুরকে লাথি দেয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

 

সংঘর্ষে শেখ ফয়সল, নিজাম উদ্দিন, শেখ মুজাহিদ, শেখ সুহেল মিয়া, শেখ আনসার, মোতাহির মিয়া, মোফাচ্ছির মিয়া, হানিফ মিয়া, আমির উদ্দিন, সালমান, আরিফ ও রহিম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

 

Manual2 Ad Code

তিনি বলেন, কুকুরকে লাথি দেয়া নিয়ে সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক। সংঘর্ষে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code