মাধবপুরে খাবারের সন্ধানে এসে প্রাণ গেলো মেছো বাঘের

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

মাধবপুরে খাবারের সন্ধানে এসে প্রাণ গেলো মেছো বাঘের

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে প্রাণ হারিয়েছে একটি মেছো বাঘ।

Manual7 Ad Code

 

শুক্রবার (০৯ এপ্রিল) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাসফিল্ড এলাকায় ঘটনা ঘটে। বাঘটি মরার পরপরই দেখতে মহাসড়কে ভিড় জমান উৎসুকরা।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

স্থানীয় সংবাদকর্মী রাকিব আহমেদ জানান, রাতের আঁধারে রগুনন্দন পাহাড় থেকে মেছো বাঘটি খাবারের জন্য লোকালয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। পথে মহাসড়ক পারাপারের সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাঘটি মারা যায়।

 

তিনি আরও জানান, মেছো বাঘটির আকৃতি দেখতে খুবই সুন্দর। স্থানীয়রা বাঘটি দেখতে ভিড় জমালে মহাসড়কের পার্শ্ববর্তী স্থানে নিয়ে রাখা হয়।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code