সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৯ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উপজলার মনতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন মাধবপুরের ইউএনও ফাতেমা তুজ জোহরা।
ইউএনও জানান, মনতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার অপরাধে প্রিয় ফুড বেকারিকে ১৫ হাজার টাকা, অবৈধভাবে দাহ্য পদার্থ সড়কে রাখার অপরাধে মেসার্স কাসেম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, তামাকজাত দ্রব্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে প্রদর্শন করায় রশিদ ভ্যারাইটিজ স্টোরকে ৫০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় সংকর স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মোবাইল কোর্টের সংবাদ পেয়ে অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে দেয়। মাধবপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় ইউএনওকে সহযোগিতা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি