মাধবপুরে টাকা না দেয়ায় স্ত্রীর কব্জি কাটলেন স্বামী

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

মাধবপুরে টাকা না দেয়ায় স্ত্রীর কব্জি কাটলেন স্বামী

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গয়না বেচে টাকা না দেয়ায় ফাইমা বেগম নামে এক গৃহবধূর হাতের কব্জি কেটে দিয়েছেন তার স্বামী।

 

শুক্রবার (১২ মার্চ) দুপুরে উপজেলার পিয়াম গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফাইমা একই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি জেলার লাখাই উপজেলার গুণিপুর গ্রামে।

Manual8 Ad Code

 

আহত ফাইমার বড় ভাই আজিজুর রহমান জানান, দুই বছর আগে শামীমের সঙ্গে তার বোন ফাইমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার বোনকে টাকার জন্য চাপ দিতেন শামীম। একাধিকবার টাকাও দেয়া হয়েছে। এরপরও চাপ দিতেন। পরে এ নিয়ে সালিশও হয়েছে।

 

Manual1 Ad Code

তিনি আরো জানান, সম্প্রতি ফাইমার কাছে থাকা কিছু স্বর্ণের গয়না বিক্রি করে টাকা দিতে বলেন শামীম। টাকা না দেয়ায় ফাইমাকে মারধর করেন। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে স্ত্রীর হাতে কোপ দিয়ে কব্জি কেটে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code