মাধবপুরে ট্রাক কেড়ে নিলো ৩ জনের প্রাণ

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

মাধবপুরে ট্রাক কেড়ে নিলো ৩ জনের প্রাণ

Manual2 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরের জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারাচান্দুরা গ্রামের নফিল উদ্দিনের ছেলে ৩০ বছর বয়সী মফিজুল মিয়া, মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী ২৮ বছরের আমসু মিয়া ও অটোচালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ৪৫ বছরের মো. সামাদ আলী।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক সিলেটে যাচ্ছিল। মাধবপুর পৌর শহরের জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে মফিজুল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

 

মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অটোচালক সামাদ আলী ও আমসু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। এর মধ্যে পথেই মারা যান সামাদ আলী। আমসু মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual1 Ad Code

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code