মাধবপুরে ডোবার পানিতে গেলো দুই শিশুর প্রাণ

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১

মাধবপুরে ডোবার পানিতে গেলো দুই শিশুর প্রাণ

Manual6 Ad Code
ফাইল ছবি

 

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।

 

মৃতরা হলো, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের ইউনুস মিয়ার কন‍্যা মরিয়ম আক্তার ও হাঁড়িয়া গ্রামের ফয়সল মিয়ার প্রতিবন্ধী ছেলে হাসান মিয়া।

Manual1 Ad Code

 

স্থানীয়রা জানায়, মীরনগর গ্রামের মরিয়ম বুধবার বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে ডোবায় মরিয়মের লাশ দেখতে পান স্বজনরা। পরে তার লাশ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

 

অপরদিকে, হাঁড়িয়া গ্রামের প্রতিবন্ধী হাসান মিয়া দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়। কিছুক্ষণ পর একটি ডোবার পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তারা মরদেহ উদ্ধার করেন।

 

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code