মাধবপুরে দল থেকে ১৩ আ’লীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

মাধবপুরে দল থেকে ১৩ আ’লীগ নেতা বহিষ্কার

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আওয়ামী লীগের ১৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন। বুধবার (২২ ডিসেম্বর) তাদের সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

Manual5 Ad Code

 

বহিস্কৃতরা হলেন-
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে ফারুক আহম্মদ পারুল, বহরায় আরিফুর রহমান আরিফ ও মিজবাউল বার চৌধুরী লিপু, আদাঐর ইউনিয়নে তাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও আশিকুর রহমান দুলাল, জগদীশপুরে মাসুদ খাঁন, নাছির উদ্দিন খাঁন ও আব্দুল জলিল মনু, বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান বশির মিয়া ও শহীদ উদ্দিন আহম্মদ এবং বাঘাসুরা ইউনিয়নে মিজবাহ উদ্দিন তালুকদার সোয়েব।

 

Manual2 Ad Code

স্থায়ীভাবে বহিষ্কারের জন্য তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে বলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

 

Manual2 Ad Code

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বহিষ্কৃতরা আওয়ামী লীগ ও বিভিন্ন সংযোগী সংগঠনের নেতা। সাময়িক এই বহিষ্কারের পর তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগে নাম পাঠানো হয়েছে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code