মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল আলম (৪০) নামে এক চালক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে বাবু মিয়া নামে আরও এক হেলপার। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বুধবার (১৯ জানুয়ারি) সকালে মহাসড়কের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক রবিউল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগরদিঘি গ্রামের মুসলিম মিয়ার পুত্র।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি রড বোঝাই ট্রাকের মধ্যে ঐ স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের চালক রবিউল আলম নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাক দুইটি আটক করে থানায় নিয়ে আসা হয়।

Manual6 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম জানান, সকালে মহাসড়ক এলাকায় ঘন কুয়াশা ছিল। এ জন্য দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code