মাধবপুরে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮

মাধবপুরে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

Manual8 Ad Code

হবিগঞ্জ জেলার মাধবপুরে অজ্ঞাত (৩০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (১৩ জুন) দুপুর ২টায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে একটি জমিতে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম রাজু এবং ওসি ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন।

Manual3 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলের- মৃতদেহটি অধিকাংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি বিস্তারিত জানা যাবে। নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code