মাধবপুরে নিখোঁজের চারদিন পর বাঁশ ঝাড়ের কাছে মিললো শিশুর লাশ

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

মাধবপুরে নিখোঁজের চারদিন পর বাঁশ ঝাড়ের কাছে মিললো শিশুর লাশ

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরে নিখোঁজের চারদিন পর নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (২৫ জুলাই) বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

নিহত শিশু  তাকমিনা আক্তার লিজা উপজেলার ধর্মঘর ইউপির আইলাবই গ্রামের সাগর মিয়ার মেয়ে।

Manual7 Ad Code

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ওই শিশুটি ঈদের দিন থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন সম্ভাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। অবশেষে তাদের বাড়ির পাশের একটি বাঁশ ঝাড়ের কাছে লিজার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 

ওসি আরো জানান, কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশী তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ঘটনার মূল কারণ জানা যাবে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code