মাধবপুরে ফেনসিডিলসহ আটক ২ কারবারি কারাগারে

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মে ১১, ২০২১

মাধবপুরে ফেনসিডিলসহ আটক ২ কারবারি কারাগারে

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরে ১৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (১১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

 

আটকরা হলো- মৌলভীবাজারের বর্ষীজোড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে তানভীর মিয়া ও মাধবপুর উপজেলার ধর্মঘর ইউপির নিজনগর গ্রামের আব্বাস আলীর ছেলে সোহাগ মিয়া।

 

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ চেঙ্গারবাজার-মাধবপুর সড়কের তিনগাওঁ নামকস্থানে অটোরিকশা তল্লাশি করে।

 

এসময় ১৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code