সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বালতির পানিতে ডুবে জুবায়েদ মিয়া নামে এক বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। মায়ের অসাবধানতার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে দাবি শিশুটির বাবার।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশু জুবায়ের ওই গ্রামের সিএনজি অটোরিকশা ড্রাইভার মো. সাদেক মিয়ার ছেলে।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে শিশুটি ঘরের মধ্যে খেলা করছিল। এ সময় তার মা একটি পানি ভর্তি বালতি শিশুটির কাছে রেখে বাহিরে লাকড়ি আনতে যান। এক পর্যায়ে শিশু জুবায়ের বালতির পানিতে উপুড় হয়ে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর তার মা ঘরে এসে দেখেন ছেলে বালতির পানিতে উপুড় হয়ে পরে আছে।
এ সময় তিনি কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি