মাধবপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, আহত ১৫

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১

মাধবপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, আহত ১৫

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ধুমরে-মুচড়ে যায়। এমনকি বিদ্যুতের খুঁটিটি ও ভেঙ্গে যায়। এতে ২ উপজেলায় ৬ ঘন্টার জন্য বিদ্যুৎসংযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানাযায়। পরে আহত ১০ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সোমবার (১৯ জুলাই) সকালে মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

 

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে শাহজিবাজার (মাজার গেইট) এলাকায় রাস্তার পার্শ্বে থাকা কয়েকটি দোকানের উপড় দিয়ে উঠে যায়। দোকান ঘর গুলো ধুমরে মুচড়ে ভেঙে বিদ্যুৎ এর খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার ফলে বাসের সামন অংশটি পুরপুরি ভেঙে যায়। অপরদিকে বিদ্যুৎ এর খুটিটি মাঝ বরাবর ভেঙ্গে তারের সঙ্গে ঝুলতে থাকে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম।

 

Manual6 Ad Code

অপরদিকে, বিদ্যুৎ এর খুঁটিটি ভেঙ্গে যাওয়ার ফলে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় ৬ ঘন্টার জন্য বিদুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎ বিভাগ খবর পেয়ে দুপুর ১২ টার ভিতরে লাইন মেরামত করতে সক্ষম হয়।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code