মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২১

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তনয় দেব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

 

রোববার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তনয় দেব ওই এলাকার তুলসী দেবের ছেলে।

 

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানি তোলার জন্য সাবমার্সেল পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুরে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

আন্দিউরা ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. সাদেক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code