সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯’র অভিযানে হবিগঞ্জ মাধবপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো: কবির নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল পৌণে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর থানাধীন মাধবপুর ‘সুশান ফিলিং স্ট্যান্ড’র সামনে থেকে তাকে আটক করে র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)’র একটি আভিযানিক দল।
এ সময় তার কাছ থেকে ১৮৯০ পিছ ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত মো: কবির (৪৯) কুমিল্লা জেলার সদর থানা এলাকার বাগিচাগাঁও গ্রামের মৃত শাখাওয়াত উল্লাহর ছেলে।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
Design and developed by ওয়েব হোম বিডি