মাধবপুরে ভবন থেকে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮

মাধবপুরে ভবন থেকে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের বহুতল ভবনের উপর থেকে মাথায় পাইপ পড়ে তপু ঘোষ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

Manual2 Ad Code

সোমবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপু উপজেলার জগদীশপুর গ্রামের রতন ঘোষের ছেলে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে তপু ঘোষ যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বহুতল ভবনের নিচে কাজ করছিলেন। এসময় ভবনের ৩০ ফুট উপর থেকে লোহার একটি পাইপ তার মাথার ওপর পড়লে গুরুতর আহত হন তিনি।

সহকর্মীরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাক্তার মির্জা মো: সাইফ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code