মাধবপুরে ভাইয়ের কুড়ালের আঘাতে ভাই খুন

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২১

মাধবপুরে ভাইয়ের কুড়ালের আঘাতে ভাই খুন

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে খালাতো ভাইয়ের কুড়ালের আঘাতে মোহাম্মদ আলী ( ৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

Manual7 Ad Code

শুক্রবার (০৫ মার্চ) সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

 

Manual8 Ad Code

এর আগে গত ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ আলী সাথে তার খালাতো ভাই বাহার উদ্দিনের সাথে পূর্ববিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাহার উদ্দিনের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে আরেকবার ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

Manual4 Ad Code

নিহত মোহাম্মদ আলী উপজেলার নোয়াপাড়া (কাটুরা) গ্রামের মৃত্যু আব্দুল খালেক মিয়া ছেলে।

 

নিহতের ছেলে সামছুল আলম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমার বাবাকে কুড়াল দিয়ে বাহার উদ্দিন কুপিয়ে আহত করে। পরে থানায় গিয়ে আহতের বিষয়টি ধামাচাপা দিতে চাইলে পুলিশ তাকে আটক করেছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

 

মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বিষয়টি স্বীকার করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code