মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

Manual3 Ad Code

জমি নিয়ে বিরোধে হবিগঞ্জের মাধবপুরে আপন ছোট ভাই কামালের (৩৮) হাতে বড় ভাই আবদাল মিয়ার (৫০) মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আবদাল ও কামাল একই গ্রামের হাজী ফজলুল হকের ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে কামাল ও আবদাল দুই ভাইয়ের বিরোধ চলছিল। এরই জেরে রোববার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আবদালকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বাঁশ দিয়ে মারপিট করে কামাল। স্থানীয়রা আবদালকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code