মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ২ র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ২ র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী অভিযানে দুই র‌্যাব সদস্যকে কুপিয়ে আহত করেছেন মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে তোফাজ্জল হোসেন শাকিল নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

Manual2 Ad Code

 

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মেহেরগাঁওয়ে এ ঘটনা ঘটে।

 

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের আহত র‌্যাব সদস্য মাসুদুর রহমান জানান, গাড়িচালক আপন বড়ুয়া ও গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী শাকিলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এছাড়া মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের সোর্স লিটন মিয়া আহত হয়েছেন। তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

 

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মেহেরগাঁও গ্রাম থেকে গুলিবিদ্ধ শাকিল ও তার বাবা আক্তার হোসেনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

 

র‌্যাব-১৪’র কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মেহেরগাঁও গ্রামের মাদক ব্যবসায়ী আক্তার মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আক্তার মিয়া, তার ছেলে তোফাজ্জল হোসেন শাকিলসহ ১০-১২ জন মিলে দা, লাঠি নিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালান। তাদের অস্ত্রের আঘাতে র‌্যাব সদস্য মাসুদুর রহমান, গাড়িচালক আপন বড়ুয়া আহত হন। আত্মরক্ষার্থে মাসুদুর রহমান তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে মাদক ব্যবসায়ী তোফাজ্জল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হন।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

এ ঘটনায় মাধবপুর থানায় মাদক ও র‌্যাব এসাল্ট মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code