মাধবপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

মাধবপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে স্বামীর হাতে সৌদিপ্রবাসী স্ত্রী পারভিন আক্তার (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছেন। বুধবার (০৭ জুলাই) ভোরে এ ঘটনাটি ঘটেছে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

 

স্থানীয়রা জানান, জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তকদির হোসেনের স্ত্রী পারভীন আক্তার দুই বছর সৌদিতে গৃহকর্ত্রীর কাজ শেষে এক মাস আগে বাড়িতে আসেন। এরপর আবারও তিনি সৌদিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে স্বামী বাঁধা দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

 

Manual1 Ad Code

বুধবার ভোর রাতের কোনো এক সময় ঝগড়ার এক পর্যায়ে তকদির হোসেনের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী পারভীন আক্তারকে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Manual3 Ad Code

 

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, পারভীন আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী তকদির হোসেন পালিয়ে গেছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code