মাধবপুরে ৬০ লাখ টাকার ইয়াবাসহ সিলেটের একই পরিবারের ৫জন গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

মাধবপুরে ৬০ লাখ টাকার ইয়াবাসহ সিলেটের একই পরিবারের ৫জন গ্রেপ্তার

Manual3 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬০ লাখ টাকা মুল্যের ২০ হাজার পিস ইয়াবা বহনকারী জিপসহ সিলেটের একই পরিবারের ৫ জনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরে মহাসড়ক থেকে মাদকের এ চালানটি আটক করা হয়।

আটককৃতরা হলো- সিলেট কতোয়ালী থানাধীন গোয়াইপাড়ার মৃত দুদু মিয়ার পুত্র আবুল কালাম (৪৮) তার স্ত্রী ফাতেমা (৩৮), আবুল কালামের কন্যা রহিমা কালাম রুহি (২১) পুত্র ইমন আহম্মেদ (১৯), ইমনের স্ত্রী শামীমা আক্তার (১৮)।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় সিলেটগামী জিপগাড়ীটিকে (চট্ট মেট্টো ঘ- ০২-০২৮৬) আটক করে তল্লাশী করেন। গাড়ীতে যাত্রীবেসে থাকা তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

Manual7 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন,  আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code