মাধবপুর থানার ভেতরে নারীর বিষপান!

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

মাধবপুর থানার ভেতরে নারীর বিষপান!

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুর থানায় ছুটিতে থাকা পুলিশ কনস্টেবল বাবুল মিয়ার সঙ্গে দেখা করতে এসে তাকে না পেয়ে আনোয়ারা বেগম নামে এক নারী বিষপান করেছেন। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর থানা কমপ্লক্সের ভেতরে এ ঘটনা ঘটে।

 

আনোয়ারা বেগম কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ রাজারকুল গ্রামের দিদাদুল ইসলামের স্ত্রী। আনোয়ারা বেগমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

মাধবপুর থানার ডিউটি অফিসার ওয়াহিদ গাজী জানান, দুপুরে আনোয়ারা বেগম মাধবপুর থানায় কর্মরত কনস্টেবল (কং/৩৪৭) বাবুল মিয়ার সন্ধানে থানায় আসেন। কিন্তু কনস্টেবল বাবুল মিয়া তার দেশের বাড়ি কুমিল্লা থাকায় তার সঙ্গে দেখা হয়নি। এ সময় পুলিশ কোনো অভিযোগ থাকলে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। কিন্তু কোনো কিছু না বলে ওই সময় থানা কক্ষ থেকে বের হয়ে তার ব্যাগে থাকা বিষের বোতল বের করে থানা প্রাঙ্গণের সামনে বিষপান করে ছটফট করতে থাকে। পরে তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনোয়ারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

Manual6 Ad Code

আনোয়ারা বেগমের স্বামী দিদারুল ইসলাম জানান, বাবুল মিয়া কক্সবাজার আদালতে কর্তব্যরত থাকাবস্থায় আনোয়ারা বেগমের সঙ্গে পরিচয় হয়। এই সূত্রে আনোয়ারা বেগমের কাছ থেকে বিভিন্ন কৌশলে ৫ লাখ টাকা নেয়। সম্প্রতি তার স্বামী টাকার বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। পরে ওই টাকা আদায়ের উদ্দেশ্যে সোমবার দুপুরে আনোয়ারা বেগম মাধবপুর থানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আনোয়ারা বেগম দুপুরে মাধবপুর থানায় এলে পুলিশ তাকে অভিযোগ দিতে বলে। কিন্তু তিনি অভিযোগ না দিয়ে হঠাৎ করে সবার অগোচরে থানা এলাকায় এমন ঘটনা ঘটিয়েছেন। আমরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code