সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯
হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুকেশ দাস নামে এক পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার (১৭ আগস্ট) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর তেলিয়াপাড়া সাকিনস্থ তেলিয়াপাড়া চা বাগানের ১৬ নং বস্তির জনৈক তরুন ফার্সির বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুকেশ দাস (২২) তেলিয়াপাড়া গ্রামের (১৬ নং বনগাও বস্তি)’র বাসিন্দা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) ওবাইন এ তথ্য নিশ্চি করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটস গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি