সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
হবিগঞ্জের মাধবপুর থেকে ৩১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
রোববার (০৪ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে মাধবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানসী রেস্টুরেন্টের এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ জানান, র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জেলার মাধবপুর থানা এলাকা অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো- বিজয়নগর থানাধীন রসুলপুর (রামপুর) গ্রামের আব্দুল মোতালেব’র ছেলে মো: জহির মিয়া (২২)।
উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।
Design and developed by ওয়েব হোম বিডি