সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৮
হবিগঞ্জের মাধবপুর থেকে ৯৭ কেজি গাঁজাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
রোববার (০৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় মাধবপুর থানাধীন পানসী রেষ্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শীর্ষ দুই মাদক ব্যবসায়ী হলো- মৌলভীবাজারের সদর থানাধীন আমরকুনা গ্রামের মৃত মকলিছ মিয়ার ছেলে মাহমুদ আলী (৩৮) ও একই থানার আইনপুর গ্রামের মো: আব্দুল মোমিনের ছেলে মো: নওশেদ মিয়া (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ উল্লেখিত দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
Design and developed by ওয়েব হোম বিডি