মাধবপুর: নৌকা ২, বিদ্রোহী ৩ ও ৬টিতে স্বতন্ত্র

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

মাধবপুর: নৌকা ২, বিদ্রোহী ৩ ও ৬টিতে স্বতন্ত্র

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) সকাল ৮ থেকে বিকাল পর্যন্ত একটা শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

Manual5 Ad Code

 

মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের ২টিতে নৌকা, ৩টিতে নৌকার বিদ্রোহী ও ৬টিতে স্বতন্ত্র ব্যানারে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

নির্বাচিতরা হলেন- ১নং ধর্মঘর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ পারুল (আনারস), ২নং চৌমুহনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মাহবুবুর রহমান সোহাগ (ঘোড়া), ৩নং বহরা ইউনিয়নে আওয়ামী লীগের মো: আলাউদ্দিন (নৌকা), ৪নং আদাঐর ইউনিয়নে বিএনপি নেতা খোরশেদ আলম (চশমা), ৫নং আন্দিউড়া ইউনিয়নে আওয়ামী লীগের আতিকুর রহমান আতিক (নৌকা), ৬নং শাহজাহানপুর ইউনিয়নে নিয়ে বিএনপি নেতা পারভেজ হোসেন চৌধুরী (চশমা), ৭নং জগদীশপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান (সিএনজি অটোরিকশা), ৮নং বুল্লা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মিজানুর রহমান মিজান (আনারস), ৯নং নোয়াপাড়া ইউনিয়নে বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ সোহেল (আনারস), ১০নং ছাতিয়াইন ইউনিয়নে বিএনপি নেতা মিনহাজ উদ্দিন কাসেদ (ঘোড়া) ও ১১নং বাঘাসুরা ইউনিয়নে নিয়ে শাহাবুদ্দীন আহমদ (ঘোড়া) বিজয়ী হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code