মামুনুলের বিরুদ্ধে কথিত সেই স্ত্রী’র ধর্ষণ মামলা

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

মামুনুলের বিরুদ্ধে কথিত সেই স্ত্রী’র ধর্ষণ মামলা

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

 

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় এই মামলা করেন তিনি। সোনারগাঁও থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলাটি করা হয়েছে। মামুনুল হক দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামলায় জান্নাত নিজেকে মামুনুল হকের স্ত্রী বলেননি।

 

Manual8 Ad Code

তিনি অভিযোগে উল্লেখ করেছেন, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক তার সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে তাকে নিয়ে যান।

 

মামুনুলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ২০০৫ সালে স্বামী মাওলানা শহীদুল ইসলামের মাধ্যমে মামুনুল হকের সঙ্গে পরিচয় হয়। স্বামীর বন্ধু হওয়ায় আমাদের বাড়িতে মামুনুলের অবাধ যাতায়াত ছিল। মামুনুলের  কারণে আমাদের দাম্পত্য জীবন চরমভাবে বিষিয়ে ওঠে। সাংসারিক এই টানাপোড়েনে একপর্যায়ে মামনুলের পরামর্শে বিবাহ বিচ্ছেদ হয়।

Manual6 Ad Code

 

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণাসহ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে জান্নাতকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল।

Manual6 Ad Code

 

এরপর গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code