মারধরের শিকার দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিলো ভারত

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

মারধরের শিকার দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিলো ভারত

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি কৃষককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)।

Manual6 Ad Code

 

জানা গেছে, সীমান্তে কৃষিকাজ করতে গিয়ে তাঁরা অনিচ্ছাকৃতভাবে ভারতের পশ্চিম ত্রিপুরার সিদাই এলাকায় ঢুকে পড়েন। এরপর ভারতীয় নাগরিকেরা তাঁদের চুরির অপবাদ দিয়ে ধরে মারধর করে।



সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই বাংলাদেশিকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হচ্ছে এবং তাঁদের একজন ভারতীয় নিরাপত্তা সদস্যের পায়ে পড়ে সাহায্য চাইছেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে। এরপর গত রোববার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

ভারতে হবিগঞ্জের ২ কৃষককে নির্যাতনের অভিযোগ

Manual4 Ad Code

এদিকে দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে ‘ভারতে অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়। ওই দিনই তাদের থানায় সোপর্দ করে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

Manual1 Ad Code

 

ভুক্তভোগীদের স্বজনেরা দাবি করছেন, কৃষিকাজ করতে গিয়ে ভুলে সীমান্ত অতিক্রম করেছিলেন তাঁরা, কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। তাঁদের এমন মানবেতর পরিস্থিতির শিকার হওয়ার পর দেশে ফিরে কারাগারে পাঠানোয় হতবাক পরিবার।

 

এ বিষয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code