মারা গেলেন টানা ৪ বারের এমপি একাব্বর

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১

মারা গেলেন টানা ৪ বারের এমপি একাব্বর

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

 

তিনি বলেন, কিডনি রোগে আক্রান্ত হয়ে আট বছর ধরে তিনি চিকিৎসা করাচ্ছেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১০ অক্টোবর ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

 

Manual3 Ad Code

আগামীকাল বুধবার বাদ জোহর মির্জাপুর এসকে পাইলট উচ্চবিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

Manual1 Ad Code

১৯৬৫ সালের ১২ জুলাই মির্জাপুর উপজেলার পোষ্টাকামুরী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ওয়াজউদ্দিন এবং মায়ের নাম রোজিনা বেগম। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান এবং ১৯৭৮ সালে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

 

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। এর আগে ১৯৯০ সালে মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

Manual3 Ad Code

 

এ ছাড়া তিনি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code