সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে কয়েক দফা বিস্ফোরণ ঘটেছে। এ সময় আশপাশের এলাকা কেঁপে ওঠে। ভবনটির ওপর আগুনের শিখা দেখার পর এখন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে মাজার রোডের পাশে বর্ধনবাড়ি ভাঙ্গাওয়ালের গলির ২/৩-বি হোল্ডিংয়ে ছয়তলা বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়া হয়। এতে চারজন র্যাব সদস্য স্প্লিন্টারের আঘাতে আহত হন। তবে তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পর র্যাবের আইন ও মিডিয়া উইংয়ের ডিরেক্টর মুফতি মাহমুদ খান ঘটনাস্থল থেকে এক ব্রিফিংয়ে সংবাদ মাধ্যমকে এসব জানান।
বুধবার সকাল পর্যন্ত মিরপুরের জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান স্থগিত করা হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ভবনের আগুন নেভানোর পর ভবনে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘জঙ্গি আস্তানা’ থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হয়। তারা আরও জানান, প্রথমে তিনটি বিস্ফোরণের পর ভবনের ভিতরে আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ থেকে ধারনা করা হচ্ছে ভবনের ভিতরে জঙ্গিরা আত্মঘাতী হয়েছে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের এক ব্রিফিংয়ে জানানো হয় আবদুল্লাহ নামক সন্দেহভাজন জঙ্গি তার পরিবার এবং সহযোগীরা আত্মসমর্পণ করতে রাজি হয়েছে এবং সে রাত আটটার মধ্যে তারা আত্মসমর্পণ করবে।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ‘জঙ্গি’ তারা আত্মসমর্পণ করেনি।
দুপুরে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছিলেন, ঘিরে রাখ ছয়তলা ভবনের পঞ্চম তলায় আবদুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ মোট সাতজন অবস্থান সম্পর্কে তারা জানতে পেরেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি