মিরসরাইয়ে ডাকাত সন্দেহে তিন র‍্যাব সদস্যকে গণপিটুনি

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২২

মিরসরাইয়ে ডাকাত সন্দেহে তিন র‍্যাব সদস্যকে গণপিটুনি

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে গুরুতর আহত হয়েছে তিন র‌্যাব সদস্য। এদের মধ্যে গুরুতর আহত ২ র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।

 

বুধবার (২৫ মে) সন্ধ্যার দিকে অভিযানে যাওয়ার পথে বারইয়ারহাট পৌরবাজারে র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।

 

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

 

চট্টগ্রাম জেলা পুলিশের মিরসরাই সার্কেল এসপি লাবীব আব্দুল্লাহ জানান, দুটি গাড়িতে একটি অভিযানে যাওয়ার পথে মিরসরাই পৌর বাজার এলাকায় ডাকাত আখ্যা দিয়ে স্থানীয়দের সংঘবদ্ধ একটি দল র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। কেউ কিছু বুঝে উঠার আগেই ডাকাত আখ্যা দিয়ে প্রায় শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়।

 

পরে পেছনে থাকা র‌্যাবের অপর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ এবং চট্টগ্রাম নগরী থেকে র‌্যাবের অতিরিক্ত টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী ও পরে গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠায়।

Manual7 Ad Code

 

আহত র‌্যাব সদস্যরা হলেন— কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)।

 

Manual5 Ad Code

এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের পৃথক একটি দল এবং থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে অবস্থান করছে। এ ছাড়া আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code