মিরাবাজারে মা-ছেলে হত্যার ঘটনায় মামলা

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

মিরাবাজারে মা-ছেলে হত্যার ঘটনায় মামলা

Manual6 Ad Code

সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া এলাকায় মা-ছেলে খুনের ঘটনায় অজ্ঞাত নামা ৪-৫জনকে আসামি করে মামলা হয়েছে।

Manual5 Ad Code

রোববার (০১ এপ্রিল) রাতে নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

Manual3 Ad Code

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা না হয়নি। কয়েকদিন আগে রোকেয়ার বাসায় হামলা, মোবাইল ছিনিয়ে নেয়া ও তাকে মারধরের ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার সাথে জড়িত শিপলু, পাপলু ,শিপন ও মারুফের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ সব ঘটনা খতিয়ে দেখছে। ঘটনার পর থেকে বাসার কাজের মেয়ে তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে আটকের চেষ্টা চলছে।

Manual5 Ad Code

প্রসঙ্গত, রোববার দুপুরে নগরীর খরপাড়ার ‘মিতালী ১৫/জে’ নম্বর বাসা নিচতলা থেকে রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলাম রুকনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় রোকেয়ার পাঁচ বছর বয়সী মেয়ে রাইসা বেগমকে জীবিত উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code