মিয়াদ হত্যা: রায়হান চৌধুরীসহ ৫ আসামীকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৮

মিয়াদ হত্যা: রায়হান চৌধুরীসহ ৫ আসামীকে আত্মসমর্পণের নির্দেশ

Manual7 Ad Code

সিলেট নগরীর টিলাগড়ে নিজদলের কর্মীদের হাতে খুন হওয়া ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ হত্যা মামলায় জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি রায়হান চৌধুরীসহ এজাহার নামীয় ৫ আসামীকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

Manual7 Ad Code

সোমবার (২৫ জুন) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়ার আদালতে শুনানী শেষে এ আদেশ দেন তিনি।

আসামীরা হলেন- রায়হান চৌধুরী, সারোয়ার হোসেন চৌধুরী, রাফিউল করিম মাসুম, ফাহিম শাহ, জুবায়ের খান। এ ৫জন আসামী উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালিন জামিন নিয়ে পরে মহানগর ২য় আদালত থেকে স্থায়ী জামিনে ছিলেন।

Manual5 Ad Code

তবে, বাদীপক্ষের করা ফৌজদারী রিভিশন মামলায় শুনানী শেষে আদালত দ্বিতীয় আদালতের জামিন দেয়া অবৈধ ঘোষণা করে ২৮ জুনের মধ্যে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন বিষয়টি জানিয়েছেন।

Manual1 Ad Code

প্রসঙ্গত, গত বছরের ১৬ অক্টোবর মাসে আধিপত্যের বিরোধের জের ধরে মিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মিয়াদ সিলেটের লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code