মুক্তাগাছায় ট্রাক চাপায় প্রাণ গেলো ৪ অটোরিকশার যাত্রী

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮

মুক্তাগাছায় ট্রাক চাপায় প্রাণ গেলো ৪ অটোরিকশার যাত্রী

Manual6 Ad Code

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের গাবতলী কলেজ সংলগ্ন এলাকায় এই  ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ময়মনসিংহ যাচ্ছিল। দুপুর পৌনে ১২টার দিকে যানটি মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের গাবতলী কলেজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যান।

Manual3 Ad Code

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, দুর্ঘটনায় চারজন মারা গেছে বলে শুনেছি। তবে ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code