মুজিববর্ষের উপহার পাচ্ছে হবিগঞ্জের ভূমিহীন ৭৮৭ পরিবার

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

মুজিববর্ষের উপহার পাচ্ছে হবিগঞ্জের ভূমিহীন ৭৮৭ পরিবার

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়স্থল পাচ্ছে হবিগঞ্জের ৭৮৭টি ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে জেলার ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

 

Manual2 Ad Code

একেবারে তৃণমূল পর্যায়ের গৃহ ও ভূমিহীন পরিবারকে খুঁজে খুঁজে এসব নতুন ঘর দেয়া হচ্ছে। ঘর পেয়ে খুশিতে আত্মহারা ওইসব পরিবার। ভূমিহীনদের জন্য দেয়া প্রতিটি ঘর নির্মাণে সরকারের খরচ হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা। প্রথম ধাপে ৭ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪৫২টি ঘর হস্তান্তর করা হবে। পরবর্তী ধাপে হস্তান্তর করা হবে বাকি ২৬৬টি ঘর।

Manual3 Ad Code

 

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় ১৩৫, শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫৫, লাখাই উপজেলায় ৭৭, নবীগঞ্জ উপজেলায় ১১০, বানিয়াচং উপজেলায় ১০৫, আজমিরীগঞ্জ উপজেলায় ৮৮, চুনারুঘাটে ৮০, বাহুবলে ৫৭ এবং মাধবপুর উপজেলায় ৮০টি ঘর প্রথম ও দ্বিতীয় ধাপে হস্তান্তর করা হবে।

Manual1 Ad Code

 

হবিগঞ্জের ডিসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, তৃণমূল পর্যায়ে গৃহ ও ভূমিহীনদের ঘর করে দেয়া সরকারের একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। প্রকৃত ভূমি ও গৃহহীনদের মাথা গোজার ঠাঁই করে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। সরকারের এ প্রকল্প যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সেজন্য নিয়মিত তদারকি করছি। আশা করছি প্রকৃত ভূমিহীনরা এর সুফল পাবেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code